বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা (VDP) বাহিনীতে যোগ দিন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা (VDP) বাহিনীতে যোগ দিন-৩০/১১ Deadline: 30.11.19 বাংলাদেশ আনসারে যোগ দিন, নিরাপত্তা সেবায় অংশ নিন সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ) বাছাই সংক্রান্ত বিজ্ঞপ্তি ১। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 'অঙ্গীভূত আনসার' একটি গুরুত্বপূর্ণ অংশ । বর্তমানে সারাদেশে ৩,৭৩২টি সংস্থায় ৬,০০০ গার্ডে প্রায় ৫০,০০০ হাজার সাধারণ আনসার সদস্য অঙ্গীভূত রয়েছে। বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুতুপূর্ণ কেপিআই শিল্প ও বানিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীগুলোতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল ষ্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার দায়িত্ পালন করছে । প্রশিক্ষণ গ্রহণের পর আপনিও হতে পারেন একজন গর্বিত অঙ্গীভূত আনসার । আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচী অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহব্যাপী সাধারণ মৌলিক প্রশিক্ষণ গ্রহন করতে হবে এবং প্রশিক্ষণ কোর্স পূর্ণ ...